১. অ্যাকাউন্টিংভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ভ্যাট আইনকে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে;
২. প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা ও বিধির সঙ্গে গণিত ও অ্যাকাউন্টিংভিত্তিক বাস্তব উদাহরণ সংযোজন করা হয়েছে;
৩. আমদানি, উৎপাদন, ব্যবসায় ও সরবরাহ পর্যায়ে ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অন্যান্য প্রযোজ্য কর নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে;
৪. ভ্যাট রিটার্ন প্রস্তুত ও দাখিলের পদ্ধতি কেস স্টাডির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে;
৫. আইন ও বিধির সংশ্লিষ্ট ধারার সঙ্গে প্রাসঙ্গিক এসআরও, আদেশ ও ব্যাখ্যাপত্র বছরভিত্তিক সংযোজন করা হয়েছে;
৬. পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে MCQ প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনামূলক প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে;
৭. প্রয়োজনীয় ক্ষেত্রে আইনের ইংরেজি ভার্সন সংযোজন করা হয়েছে, যাতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিষয়টি বোঝা সহজ হয়।
১. কাস্টমস আইন, ২০২৩ সর্বশেষ সংশোধনী অনুযায়ী হালনাগাদ করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২. অ্যাকাউন্টিং ভিত্তিক ব্যবহারিক উদাহরণসহ প্রায় প্রতিটি ধারা সহজ, সাবলীল ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করা হয়েছে।
৩. মূসক পরামর্শক, কাস্টমস এজেন্ট, মূসক এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট, বুনিয়াদি প্রশিক্ষণ এবং বিভাগীয় পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে।
৪. শুল্ক-কর নির্ধারণ (Duty & Tax Calculation)-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা ও ধাপে ধাপে সমাধান প্রদান করা হয়েছে।
৫. কাস্টমস আইন ছাড়াও কাস্টমস-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সহযোগী আইন সংযোজন করা হয়েছে।
৬. কাস্টমস আইন, ২০২৩ বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠক সহজে তুলনামূলকভাবে অধ্যয়ন করতে পারেন।
১. প্রায় প্রতিটি পণ্যের রঙ্গিন ও থ্রি-ডি ছবি উদাহরণসরূপ এইচএস কোডের সাথে দেয়া হয়েছে;
২. যেসব পণ্য সংশ্লিষ্ট এইচএস কোডের অন্তর্ভূক্ত নয় অর্থাৎ পণ্যের এক্সক্লুশন এর তালিকা নীল রং এ দেয়া হয়েছে;
৩. শর্তযুক্ত পণ্য এবং নিষিদ্ধ পণ্য এইচএস কোড অনুযায়ী সবুজ রং এ দেয়া হয়েছে;
৪. কোন পণ্যের ন্যূনতম মূল্য লাল রং এ দেয়া হয়েছে;
৫. পণ্যের ন্যূনতম মূল্য হেডিং ও এইচএস কোড ভিত্তিক করা হয়েছে;
৬. প্রতিটি সেকশনের নাম প্রত্যেক পাতায় উপরে বাংলায় দেয়া হয়েছে;
৭. সিপিসির তালিকা বাংলায় দেয়া হয়েছে। প্রতিটি সিপিসিতে এসআরও নং এবং ডিউটি-ট্যাক্স রেট উল্লেখ করা হয়েছে;
৮. পণ্যের শ্রেণিবিন্যাসের পদ্ধতি (জিআইআর) ছবি ও উদাহরণসহ বাংলায় দেয়া হয়েছে;
৯. বিশ্বের যেকোন পণ্যের শুল্ক-কর বের করার পদ্ধতি মাত্র ২ টি উদাহরণ দিয়ে সহজীকরণ করা হয়েছে;
১০. কোন পণ্যের ন্যূনতম মূল্য হেডিং এ দেয়া থাকলে তা ঐ হেডিং ভূক্ত সব এইচএস কোড এর জন্য প্রযোজ্য হবে।
১. অনুচ্ছেদ উল্লেখসহ প্রশ্ন আকারে আমদানি ও রপ্তানির শর্ত উল্লেখ করা হয়েছে;
২. নমুনা, ওয়ারেন্টি রিপ্লেসেমেন্ট, পুনঃআমদানি, পুনঃরপ্তানি ইত্যাদি সহজে ব্যাখ্যা করা হয়েছে।
৩. শর্তযুক্ত পণ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র/সনদ এর নমুনা দেয়া হয়েছে;
৪. যেসব পণ্য আমদানির ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন হয়, সেগুলোর তালিকা দেয়া হয়েছে;
৫. শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক শর্তযুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে তুলনা দেখানো হয়েছে;
৬. আইপি, সিপি, এলসি, এবং সরাসরি আমদানির পদ্ধতি সহজে দেখানো হয়েছে।
১. প্রতিটি এসআরও (SRO)-এর সঙ্গে সংশ্লিষ্ট CPC (Customs Procedure Code) এবং প্রযোজ্য শুল্ক-কর হার বিস্তারিত ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে, ফলে নির্দিষ্ট CPC-এর সঙ্গে সম্পর্কিত এসআরও সহজেই খুঁজে পাওয়া যাবে।
২. সমগ্র বইয়ে এসআরওসমূহ ক্রমিক নম্বর ও প্রকাশের সাল অনুযায়ী সুবিন্যস্তভাবে সাজানো হয়েছে, যাতে প্রয়োজনীয় এসআরও দ্রুত ও সহজে অনুসন্ধান করা যায়।
৩. সূচিপত্রে বিষয়ভিত্তিক এসআরও সংযোজন করা হয়েছে, যেমন—বিদ্যুৎ সংক্রান্ত এসআরও, বন্ড সংক্রান্ত এসআরও, মূলধনী যন্ত্রপাতি এসআরও, কাঁচামাল এসআরও ইত্যাদি। ফলে এসআরও নম্বর জানা না থাকলেও কাঙ্ক্ষিত এসআরও সহজেই নির্ণয় করা সম্ভব হবে।
৪. CPC-এর পূর্ণাঙ্গ তালিকা বাংলা সূচি আকারে উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি CPC-এর বিপরীতে সংশ্লিষ্ট এসআরও নম্বর ও প্রযোজ্য ডিউটি-ট্যাক্স হার উল্লেখ করা হয়েছে, যাতে প্রয়োজনীয় এসআরও ও কর-সুবিধা দ্রুত শনাক্ত করা যায়।








Reviews
There are no reviews yet.