১. অ্যাকাউন্টিংভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে ভ্যাট আইনকে সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে;
২. প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ধারা ও বিধির সঙ্গে গণিত ও অ্যাকাউন্টিংভিত্তিক বাস্তব উদাহরণ সংযোজন করা হয়েছে;
৩. আমদানি, উৎপাদন, ব্যবসায় ও সরবরাহ পর্যায়ে ভ্যাট, সম্পূরক শুল্ক, আগাম কর ও অন্যান্য প্রযোজ্য কর নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে;
৪. ভ্যাট রিটার্ন প্রস্তুত ও দাখিলের পদ্ধতি কেস স্টাডির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে;
৫. আইন ও বিধির সংশ্লিষ্ট ধারার সঙ্গে প্রাসঙ্গিক এসআরও, আদেশ ও ব্যাখ্যাপত্র বছরভিত্তিক সংযোজন করা হয়েছে;
৬. পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে MCQ প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনামূলক প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত করা হয়েছে;
৭. প্রয়োজনীয় ক্ষেত্রে আইনের ইংরেজি ভার্সন সংযোজন করা হয়েছে, যাতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিষয়টি বোঝা সহজ হয়।
১. কাস্টমস আইন, ২০২৩ সর্বশেষ সংশোধনী অনুযায়ী হালনাগাদ করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২. অ্যাকাউন্টিং ভিত্তিক ব্যবহারিক উদাহরণসহ প্রায় প্রতিটি ধারা সহজ, সাবলীল ও বোধগম্য ভাষায় ব্যাখ্যা করা হয়েছে।
৩. মূসক পরামর্শক, কাস্টমস এজেন্ট, মূসক এজেন্ট, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডিং এজেন্ট, বুনিয়াদি প্রশিক্ষণ এবং বিভাগীয় পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে।
৪. শুল্ক-কর নির্ধারণ (Duty & Tax Calculation)-সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা ও ধাপে ধাপে সমাধান প্রদান করা হয়েছে।
৫. কাস্টমস আইন ছাড়াও কাস্টমস-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সহযোগী আইন সংযোজন করা হয়েছে।
৬. কাস্টমস আইন, ২০২৩ বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠক সহজে তুলনামূলকভাবে অধ্যয়ন করতে পারেন।
১. অনুচ্ছেদ উল্লেখসহ প্রশ্ন আকারে আমদানি ও রপ্তানির শর্ত উল্লেখ করা হয়েছে;
২. নমুনা, ওয়ারেন্টি রিপ্লেসেমেন্ট, পুনঃআমদানি, পুনঃরপ্তানি ইত্যাদি সহজে ব্যাখ্যা করা হয়েছে।
৩. শর্তযুক্ত পণ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র/সনদ এর নমুনা দেয়া হয়েছে;
৪. যেসব পণ্য আমদানির ক্ষেত্রে পূর্বানুমতির প্রয়োজন হয়, সেগুলোর তালিকা দেয়া হয়েছে;
৫. শিল্প প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক শর্তযুক্ত পণ্য আমদানির ক্ষেত্রে তুলনা দেখানো হয়েছে;
৬. আইপি, সিপি, এলসি, এবং সরাসরি আমদানির পদ্ধতি সহজে দেখানো হয়েছে।




Reviews
There are no reviews yet.